+
-
R
[দয়াময়, পরম করুণাময় আল্লাহ্র নামে ]
ভূমিকা : মদিনাতে অবতীর্ণ ছোট ছোট দশটি সূরা গুলিকে যে একটি শ্রেণীতে বিন্যস্ত করা হয়েছে তার মাঝে এই সূরার অবস্থান পঞ্চম। পূর্বে উল্লেখ করা হয়েছে এই শ্রেণীর প্রথম সূরাটি আরম্ভ হয়েছে ৫৭ নং সূরা থেকে। এই সূরার বিষয়বস্তু হচ্ছে মুসলিম সম্প্রদায়ের উন্নতির জন্য যা প্রয়োজন তা হচ্ছে শৃঙ্খলা, কর্মদক্ষতা এবং উম্মার জন্য আত্মত্যাগের মানসিকতা। এই সূরাটির অবতীর্ণ কাল সম্বন্ধে জানা যায় না, তবে সম্ভবতঃ তা হচ্ছে ওহদের যুদ্ধের পর পরই। ওহদের যুদ্ধ সংঘটিত হয় ৩য় হিজরীর শাওয়াল মাসে।
সার সংক্ষেপ : সমস্ত সৃষ্টিতে আল্লাহ্র মহিমা উজ্জ্বল ভাবে দৃশ্যমান। তোমার কথা ও কাজের মধ্যে সমন্বয় সাধনের জন্য তুমি কিরূপে শৃঙ্খলা প্রদর্শন করবে ? হযরত মুসা ও ঈসার কাহিনীর শিক্ষণীয় বিয়ষ কি ? মহৎ কাজের সাহায্যে অগ্রবর্তী হও, আল্লাহ্র সাহায্য তোমার সাফল্যকে গৌরব মন্ডিত করবে। [৬১:১-১৪]
[দয়াময়, পরম করুণাময় আল্লাহ্র নামে ]
৫৪৩১। এই আয়াতটি সূরা [ ৫৯ : ১ ] আয়াতের অনুরূপ। উক্ত আয়াতে শত্রুদের ছলনা ও কৌশলকে পরাজিত করার জন্য আল্লাহ্র অপূর্ব বিচক্ষণতার উদাহরণ তুলে ধরা হয়েছে। এই আয়াতে সেই একই বিষয়কে উদাহরণের সাহায্যে তুলে ধরা হয়েছে যে আল্লাহ্র সাহায্যে পাওয়ার জন্য দৃঢ় ও অটল শৃঙ্খলার প্রয়োজন।
৫৪৩২। ওহদের যুদ্ধে কিছু কিছু মুসলমানদের মাঝে অবাধ্যতা লক্ষ্য করা গিয়েছিলো এবং সে কারণেই যুদ্ধক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওহদের যুদ্ধের প্রাক্কালে মুসলমানেরা বহু আলোচনা করেছে, বহু যুক্তি তর্ক উত্থাপন করেছে, কিন্তু তাদের সিন্ধান্তকে তারা বাস্তবে রূপদান করতে পারে নাই। তাদের কাজ কথার মধ্যে সমন্বয় ছিলো না। ওহদের যুদ্ধের বিবরণের জন্য দেখুন [৩ : ২১ ] আয়াতের টিকা ৪৪২। ওহদের যুদ্ধের এই উদাহরণের মাধ্যমে বিশ্বমানবের জন্য আল্লাহ্র উপদেশ হচ্ছে যাদের কথা ও কাজের মাঝে সামঞ্জস্য থাকবে না, তারা আল্লাহ্র চোখে নিন্দনীয়। এই নিন্দনীয় আচরণ সত্বেও কেউ যদি বিপদ ও বিপর্যয় থেকে রক্ষা পায় তবে মনে রাখতে হবে সে শুধু আল্লাহ্রই করুণা ও দয়ার জন্যই সম্ভব হয়েছে। যেমনটি হয়েছিলো ওহদের যুদ্ধে।
৫৪৩৩। সারিবদ্ধভাবে সংগ্রাম, অর্থাৎ যুদ্ধে অনেক লোক সারিবদ্ধভাবে কুচকাওয়াজ করে যখন অগ্রসর হয়, - যে কোন বাধা বিপত্তির মুখে তারা অগ্রসর হয় যেনো তারা এক সুদৃঢ় প্রাচীর। "প্রাচীর " এই উপমার সাহায্যে বুঝানো হয়েছে যে, এসব দৃঢ়চেতা সংকল্পে অটল মানব শ্রেণী হচ্ছেন একতা, শৃঙ্খলা, সাহসে ও আনুগত্যের জ্বলন্ত উদাহরণ। এরা হলেন সিমেন্টে গাঁথা 'সুদৃঢ় প্রাচীরের ন্যায়"। যে কোন দেয়ালের মাঝে বিভিন্ন উপকরণ থাকে যথা ইট, বালু, লোহা, কাঠ ইত্যাদি। এসব যখন সিমেন্ট দ্বারা গাঁথা হয় তখন তা কঠিন দেয়ালে রূপান্তরিত হয় - যে কাঠিন্যে প্রত্যেকের অবদান বিদ্যমান থাকে। ঠিক সেরূপে সমাজের বিভিন্ন স্তরের মানব, বিভিন্ন গুণে ভূষিত থাকে, তাদের কর্মক্ষেত্র ও দক্ষতাও থাকে বিভিন্ন। এ সব বিভিন্ন মানব গোষ্ঠি ঈমানের সিমেন্টে আবদ্ধ হয়ে যখন আল্লাহ্র রাস্তায় সংগ্রাম করে, তখন তাদের বিভিন্নতা সত্বেও তারা একই সত্ত্বাতে রূপান্তরিত হয়ে পড়ে। এদের কথাই আল্লাহ্ বলেছেন যে, আল্লাহ্ তাদের ভালোবাসেন। দেখুন [ ৩৭ : ১ ] আয়াত ও টিকা ৪০৩১।
৫৪৩৪। মুসার সম্প্রদায় প্রায়ই হযরত মুসার অবাধ্য হতো এবং তাঁর বিরক্তির কারণ ঘটাতো এবং তাঁকে অপমানিত করতে দ্বিধাবোধ করতো না। দেখুন ওল্ড টেস্টামেন্টের [ Num xii – 1 – 13]। তাঁরা এ সব বুঝে শুনেই করতো। তারা যে অজ্ঞ ছিলো তা নয়, তারা ছিলো স্বার্থপর, অবাধ্য, বিকৃত মানসিকতা সম্পন্ন, যে কারণে তারা আল্লাহ্র নিকট থেকে শাস্তি লাভ করে। এদের এই উদাহরণের মাধ্যমে আল্লাহ্ মুসলিম উম্মাকে সাবধান করেছেন, এবং তাদের এর থেকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন। সাবধান করা হয়েছে আল্লাহ্র আইন বা বিধান থেকে বিচ্যুত হয়ে কেউ যেনো বক্র পথ না ধরে। কারণ বক্রপথ বা বিপথ মানুষের মন, মানসিকতা ও চিন্তাধারাকেও বক্র বা বিপথে চালিত করবে। এই হচ্ছে আল্লাহ্র হুকুম বা আইন বা বিধান।
৫৪৩৫। আল্লাহ্র বিধান বা আইন থেকে বিচ্যুত হওয়া পাপ। যারা এই পাপে নিজেকে সম্পৃক্ত করে, অর্থাৎ প্রতি মূহুর্তে আল্লাহ্র হুকুমকে অমান্য করে তাদের চিন্তাধারা অসুস্থ হয়ে পড়ে। ফলে তারা গভীর থেকে গভীরতর পাপের পঙ্কে নিমজ্জিত হতে থাকে। এর অর্থ হচ্ছে তারা আল্লাহ্র অনুগ্রহ বঞ্চিত হয়। অনুগ্রহ বঞ্চিত হওয়ার ফলেই তারা সত্য পথ ত্যাগ করে মিথ্যা পথকে গ্রহণ করে বিভ্রান্ত হয়। তাদের আত্মায় আল্লাহ্র হেদায়েতের আলো অনুপ্রবেশের পথ রুদ্ধ হয়ে পড়ে। " আল্লাহ্ উহাদের হৃদয়কে পথভ্রষ্ট করে দেন" পুনঃ পুনঃ পাপ ও অবাধ্যতার ফলে আল্লাহ্র নিরাপত্তা লাভেও তারা অক্ষম হয়। আল্লাহ্র করুণা, দয়া, মহানুভবতা, অনুগ্রহ লাভের সকল অর্গল তাদের হৃদয়ের জন্য বন্ধ হয়ে যায়। " তাদের অন্তরে ব্যাধি। " [ ২ : ১০ ]। এই অন্তরই হচ্ছে সকল কিছুর মহৎ,ভালো বা মন্দের উৎপত্তিস্থল। পুনঃপুনঃ অবাধ্যতার ফলে তাদের আধ্যাত্মিক জগতের এই কেন্দ্রস্থল ধ্বংস হয়ে যায়। ভাঙ্গা আয়না যেরূপ আর কোন কিছুর সঠিক প্রতিবিম্বকে ধারণ করতে অক্ষম হয়, ঠিক সেরূপ হচ্ছে আত্মিক দিক থেকে ধ্বংসপ্রাপ্ত লোকদের অবস্থা। তারা আল্লাহ্র হেদায়েতকে অন্তরে ধারণ করতে অক্ষম। একেই বলা হয়েছে ''যারা বিদ্রোহী সীমা লংঘনকারী আল্লাহ তাদের পথ প্রদর্শণ করেন না।"
৫৪৩৬। হযরত ঈসার আগমন ঘটেছিলো, তাঁর নিজ সম্প্রদায় ইহুদীদের হেদায়েতের জন্য। এ জন্য দেখুন Matt . x : 5 – 6 ও Matt xv 24 যেখানে বলা হয়েছে, "I am not sent but to the lost sheep of Israel"।
৫৪৩৭। দেখুন Matt v 17
৫৪৩৮। আহমদ বা মুহম্মদ যার উভয়েরই অর্থ যে প্রশংসিত।
৫৪৩৯। বিশ্বনবীর আগমন বার্তা পূর্বেই ভবিষ্যতবাণী করা হয়েছিলো। তার সারাটা জীবন প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলো অলৌকিক। তিনি পাহাড় প্রমাণ প্রতিবন্ধকতার বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হন যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। তিনি কোনওরূপ প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যতীত জগতকে সর্বোচ্চ জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দান করেন। আর মোশরেকদের ন্যায় কঠিন হৃদয়কেও তিনি দ্রবীভূত করতে সক্ষম হয়েছিলেন, ফলে তারা নিঃশর্তভাবে ইসলামের পতাকা তলে সমবেত হন। তাঁর সকল উপদেশ, কথা ও কাজের মধ্যে আল্লাহ্র ইচ্ছারই প্রতিফলন ঘটতো যা উপলব্ধি সম্পন্ন ব্যক্তিদের অনুভবকে উদ্বেলিত করতে সক্ষম হয়েছিলো। যে কোনও প্রজ্ঞা সম্পন্ন মানুষই "উম্মী" নবীর এই সাফল্যকে আল্লাহ্র অলৌকিক ক্ষমতার প্রকাশ ব্যতীত অন্য কিছু ভাবতে পারতো না। কিন্তু অবিশ্বাসীরা একে "স্পষ্ট যাদু" বলে আখ্যায়িত করে। কারণ রাসুলের (সা) জীবন ও কর্ম সবই ছিলো,এত অবাস্তব কিন্তু অকাট্য সত্য যা অস্বীকার করার উপায় নাই, সুতারাং তারা তা ব্যাখ্যা করতো যাদুরূপে।
৫৪৪০। যারা ইসলামকে ধর্ম হিসেবে গ্রহণ করেও মিথ্যা ও নিকৃষ্ট কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ে তারা মুসলমান হয়েও পাপী। আর এই পাপ কাজ আরও গভীর পাপের পঙ্কে নিমজ্জিত করে যদি তারা তাদের ভ্রান্ত ও মিথ্যা ধারণা ও কুসংস্কারকে আল্লাহ্র প্রেরিত সত্যের প্রতিদ্বন্দী রূপে উপস্থাপন করার প্রয়াস পায়। আল্লাহ্র একত্বের বিশ্বাস পৃথিবীর বুকে শান্তি ও শৃঙ্খলার আলো বিকিরণ করে। যারা এই 'আলোকে' মিথ্যা ও কুসংস্কার দ্বারা প্রতিহত করে তাদেরই বলা হয়েছে 'যালিম'। আল্লাহ্র হেদায়েতের আলো সকলের জন্য সমভাবে বিকিরীত হয়, তবে যারা যালেম অর্থাৎ ইচ্ছাকৃত ভাবে অন্যায় ও পাপ করে আল্লাহ্ তাদের উপর থেকে তাঁর অনুগ্রহ তুলে নেন।" আল্লাহ্ যালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না।" বাংলদেশীদের জন্য আয়াতটি গুরুত্বপূর্ণ সংবাদ বহন করে আনে।
৫৪৪১। আল্লাহ্র বাণীর সত্যের শিখা অণির্বান, চির অম্লান, চির ভাস্বর। যারা নির্বোধ এবং অজ্ঞ শুধু তারাই মনে করে যে তাদের কর্ম প্রচেষ্টা দ্বারা এই চির সত্যকে ধরা পৃষ্ঠ থেকে মুছে ফেলে দেবে। এদের এই প্রচেষ্টাকে সুন্দর একটি উপমার মাধ্যমে তুলে ধরা হয়েছে। মাটির প্রদীপ বা মোমের শিখা আলোকে আমরা ফুঁ দিয়ে নিভিয়ে দিয়ে থাকি। এসব ক্ষুদ্র দীপ শিখার আলোকে ফুঁ দিয়ে নেভানো যায় সত্য, কিন্তু বিদ্যুৎ বাতির আলো যার ব্যপ্তি বিস্তৃত অঙ্গন জুড়ে, তা কি ফুঁ দিয়ে নেভানো সম্ভব ? এ সব অজ্ঞ ও মূর্খরা মনে করে তারা তাদের কর্মপ্রচেষ্টা দ্বারা আল্লাহ্র বাণীর অণির্বাণ শিখাকে, যা চির সত্য, চির ভাস্তর, তা ধ্বংস করে দিতে সক্ষম হবে। "ফুৎকারে নিভানো" শব্দটি ব্যবহার করা হয়েছে উপমা হিসেবে। নির্বোধ ও অজ্ঞ ব্যক্তিদের প্রচেষ্টা ও হৈ-চৈ কে এই শব্দটি দ্বারা বুঝানো হয়েছে। এ সব নির্বোধেরা আল্লাহ্র প্রেরিত চির সত্যকে যত নির্বাপিত বা ধ্বংস করতে চেষ্টা করবে, আল্লাহ্ বলেছেন, " আল্লাহ্ তাঁর[প্রত্যাদেশের]আলো পূর্ণ করবেন। "
৫৪৪২। হযরত আদম ( আ) থেকে এ পর্যন্ত পৃথিবীতে একটাই ধর্ম যুগে যুগে নবী রসুলদের দ্বারা প্রচারিত হয়েছে আর তা হচ্ছে আল্লাহ্র ইচ্ছার কাছে আত্মসমর্পন বা ইসলাম। হযরত নূহ, হযরত মুসা, হযরত ঈসা সকল পয়গম্বরগণ যে ধর্ম প্রচার করেছেন তা হচ্ছে হযরত ইব্রাহীমের ধর্ম ইসলাম। তাদের প্রচারিত ধর্ম বিভিন্ন নামে ডাকা হয় সত্য। সুবিধার জন্য যে নামেই তাদের ডাকা হোক না কেন, বিভিন্ন পয়গম্বরদের প্রচারিত এ সব ধর্মের মূল সত্য যুগে যুগে একই আর তা হচ্ছে ইব্রাহীমের ধর্ম বা ইসলাম। যুগের ব্যবধানে এ সব সত্যের অনির্বাণ শিখা -ই শেষ পর্যন্ত স্থায়ীত্ব লাভ করবে দেখুন [ ৯: ৩৩ ] আয়াত ও টিকা ১২৯০ এবং [ ৫৮: ২৮ ] আয়াত ও টিকা ৪৯১২।
সূরা সাফ্ফ
Page 1 of 2
সূরা সাফ্ফ বা সারিবদ্ধ যুদ্ধ - ৬১
১৪ আয়াত, ২ রুকু, মাদানী[দয়াময়, পরম করুণাময় আল্লাহ্র নামে ]

১। আকাশ মন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই আল্লাহ্র পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনিই মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। ৫৪৩১
৫৪৩১। এই আয়াতটি সূরা [ ৫৯ : ১ ] আয়াতের অনুরূপ। উক্ত আয়াতে শত্রুদের ছলনা ও কৌশলকে পরাজিত করার জন্য আল্লাহ্র অপূর্ব বিচক্ষণতার উদাহরণ তুলে ধরা হয়েছে। এই আয়াতে সেই একই বিষয়কে উদাহরণের সাহায্যে তুলে ধরা হয়েছে যে আল্লাহ্র সাহায্যে পাওয়ার জন্য দৃঢ় ও অটল শৃঙ্খলার প্রয়োজন।
২। হে বিশ্বাসীগণ ! তোমরা যা কর না, তা তোমরা কেন বল ? ৫৪৩২
৫৪৩২। ওহদের যুদ্ধে কিছু কিছু মুসলমানদের মাঝে অবাধ্যতা লক্ষ্য করা গিয়েছিলো এবং সে কারণেই যুদ্ধক্ষেত্রে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ওহদের যুদ্ধের প্রাক্কালে মুসলমানেরা বহু আলোচনা করেছে, বহু যুক্তি তর্ক উত্থাপন করেছে, কিন্তু তাদের সিন্ধান্তকে তারা বাস্তবে রূপদান করতে পারে নাই। তাদের কাজ কথার মধ্যে সমন্বয় ছিলো না। ওহদের যুদ্ধের বিবরণের জন্য দেখুন [৩ : ২১ ] আয়াতের টিকা ৪৪২। ওহদের যুদ্ধের এই উদাহরণের মাধ্যমে বিশ্বমানবের জন্য আল্লাহ্র উপদেশ হচ্ছে যাদের কথা ও কাজের মাঝে সামঞ্জস্য থাকবে না, তারা আল্লাহ্র চোখে নিন্দনীয়। এই নিন্দনীয় আচরণ সত্বেও কেউ যদি বিপদ ও বিপর্যয় থেকে রক্ষা পায় তবে মনে রাখতে হবে সে শুধু আল্লাহ্রই করুণা ও দয়ার জন্যই সম্ভব হয়েছে। যেমনটি হয়েছিলো ওহদের যুদ্ধে।
৩। আল্লাহ্র নিকট ইহা বড়ই অসন্তোষের কারণ যে, তোমরা যা কর না তা বল।
৪। নিশ্চয় আল্লাহ্ সেই সকল লোককে ভালোবাসেন যারা আল্লাহ্র রাস্তায় যুদ্ধ করে সারিবদ্ধভাবে - যেনো তারা সিমেন্টের কঠিন দেয়াল। ৫৪৩৩
৪। নিশ্চয় আল্লাহ্ সেই সকল লোককে ভালোবাসেন যারা আল্লাহ্র রাস্তায় যুদ্ধ করে সারিবদ্ধভাবে - যেনো তারা সিমেন্টের কঠিন দেয়াল। ৫৪৩৩
৫৪৩৩। সারিবদ্ধভাবে সংগ্রাম, অর্থাৎ যুদ্ধে অনেক লোক সারিবদ্ধভাবে কুচকাওয়াজ করে যখন অগ্রসর হয়, - যে কোন বাধা বিপত্তির মুখে তারা অগ্রসর হয় যেনো তারা এক সুদৃঢ় প্রাচীর। "প্রাচীর " এই উপমার সাহায্যে বুঝানো হয়েছে যে, এসব দৃঢ়চেতা সংকল্পে অটল মানব শ্রেণী হচ্ছেন একতা, শৃঙ্খলা, সাহসে ও আনুগত্যের জ্বলন্ত উদাহরণ। এরা হলেন সিমেন্টে গাঁথা 'সুদৃঢ় প্রাচীরের ন্যায়"। যে কোন দেয়ালের মাঝে বিভিন্ন উপকরণ থাকে যথা ইট, বালু, লোহা, কাঠ ইত্যাদি। এসব যখন সিমেন্ট দ্বারা গাঁথা হয় তখন তা কঠিন দেয়ালে রূপান্তরিত হয় - যে কাঠিন্যে প্রত্যেকের অবদান বিদ্যমান থাকে। ঠিক সেরূপে সমাজের বিভিন্ন স্তরের মানব, বিভিন্ন গুণে ভূষিত থাকে, তাদের কর্মক্ষেত্র ও দক্ষতাও থাকে বিভিন্ন। এ সব বিভিন্ন মানব গোষ্ঠি ঈমানের সিমেন্টে আবদ্ধ হয়ে যখন আল্লাহ্র রাস্তায় সংগ্রাম করে, তখন তাদের বিভিন্নতা সত্বেও তারা একই সত্ত্বাতে রূপান্তরিত হয়ে পড়ে। এদের কথাই আল্লাহ্ বলেছেন যে, আল্লাহ্ তাদের ভালোবাসেন। দেখুন [ ৩৭ : ১ ] আয়াত ও টিকা ৪০৩১।
৫। এবং স্মরণ কর, মুসা তার সম্প্রদায়কে বলেছিলো, ৫৪৩৪, " হে আমার সম্প্রদায় ! কেন তোমরা আমাকে বিরক্ত ও অপমান করছো ? অথচ তোমরা জান, আমি তোমাদের নিকট আল্লাহ্ [ প্রেরিত ] রসুল।" অতঃপর যখন তারা বিপথগামী হলো, আল্লাহ্ তাদের অন্তরকে আরও পথভ্রষ্ট করে দিলেন ৫৪৩৫; কেন না যারা বিদ্রোহী সীমালংঘনকারী আল্লাহ্ তাদের পথ প্রদর্শন করেন না।
৫৪৩৪। মুসার সম্প্রদায় প্রায়ই হযরত মুসার অবাধ্য হতো এবং তাঁর বিরক্তির কারণ ঘটাতো এবং তাঁকে অপমানিত করতে দ্বিধাবোধ করতো না। দেখুন ওল্ড টেস্টামেন্টের [ Num xii – 1 – 13]। তাঁরা এ সব বুঝে শুনেই করতো। তারা যে অজ্ঞ ছিলো তা নয়, তারা ছিলো স্বার্থপর, অবাধ্য, বিকৃত মানসিকতা সম্পন্ন, যে কারণে তারা আল্লাহ্র নিকট থেকে শাস্তি লাভ করে। এদের এই উদাহরণের মাধ্যমে আল্লাহ্ মুসলিম উম্মাকে সাবধান করেছেন, এবং তাদের এর থেকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন। সাবধান করা হয়েছে আল্লাহ্র আইন বা বিধান থেকে বিচ্যুত হয়ে কেউ যেনো বক্র পথ না ধরে। কারণ বক্রপথ বা বিপথ মানুষের মন, মানসিকতা ও চিন্তাধারাকেও বক্র বা বিপথে চালিত করবে। এই হচ্ছে আল্লাহ্র হুকুম বা আইন বা বিধান।
৫৪৩৫। আল্লাহ্র বিধান বা আইন থেকে বিচ্যুত হওয়া পাপ। যারা এই পাপে নিজেকে সম্পৃক্ত করে, অর্থাৎ প্রতি মূহুর্তে আল্লাহ্র হুকুমকে অমান্য করে তাদের চিন্তাধারা অসুস্থ হয়ে পড়ে। ফলে তারা গভীর থেকে গভীরতর পাপের পঙ্কে নিমজ্জিত হতে থাকে। এর অর্থ হচ্ছে তারা আল্লাহ্র অনুগ্রহ বঞ্চিত হয়। অনুগ্রহ বঞ্চিত হওয়ার ফলেই তারা সত্য পথ ত্যাগ করে মিথ্যা পথকে গ্রহণ করে বিভ্রান্ত হয়। তাদের আত্মায় আল্লাহ্র হেদায়েতের আলো অনুপ্রবেশের পথ রুদ্ধ হয়ে পড়ে। " আল্লাহ্ উহাদের হৃদয়কে পথভ্রষ্ট করে দেন" পুনঃ পুনঃ পাপ ও অবাধ্যতার ফলে আল্লাহ্র নিরাপত্তা লাভেও তারা অক্ষম হয়। আল্লাহ্র করুণা, দয়া, মহানুভবতা, অনুগ্রহ লাভের সকল অর্গল তাদের হৃদয়ের জন্য বন্ধ হয়ে যায়। " তাদের অন্তরে ব্যাধি। " [ ২ : ১০ ]। এই অন্তরই হচ্ছে সকল কিছুর মহৎ,ভালো বা মন্দের উৎপত্তিস্থল। পুনঃপুনঃ অবাধ্যতার ফলে তাদের আধ্যাত্মিক জগতের এই কেন্দ্রস্থল ধ্বংস হয়ে যায়। ভাঙ্গা আয়না যেরূপ আর কোন কিছুর সঠিক প্রতিবিম্বকে ধারণ করতে অক্ষম হয়, ঠিক সেরূপ হচ্ছে আত্মিক দিক থেকে ধ্বংসপ্রাপ্ত লোকদের অবস্থা। তারা আল্লাহ্র হেদায়েতকে অন্তরে ধারণ করতে অক্ষম। একেই বলা হয়েছে ''যারা বিদ্রোহী সীমা লংঘনকারী আল্লাহ তাদের পথ প্রদর্শণ করেন না।"
৬। এবং স্মরণ কর, মরিয়ম পুত্র ঈসা বলেছিলো, " হে বণী ইসারাঈলী ! নিশ্চয় আমি তোমাদের নিকট আল্লাহ্ [ প্রেরিত ] রসুল ৫৪৩৬। আমার পূর্বে যে তাওরাত অবতীর্ণ হয়েছিলো, আমি তা সত্যায়িত করছি ৫৪৩৭, এবং আমার পরে আহম্মদ [ মুহম্মদ ] নামে যে রসুল আসবে, তার [ আগমনের ] সুসংবাদ দিতেছি ৫৪৩৮। " কিন্তু যখন সে [ মুহম্মদ ] তাদের নিকট সুস্পষ্ট প্রমাণসহ এসেছিলো, ৫৪৩৯, তারা বলেছিলো, "এটা তো সুস্পষ্ট যাদু।"
৫৪৩৬। হযরত ঈসার আগমন ঘটেছিলো, তাঁর নিজ সম্প্রদায় ইহুদীদের হেদায়েতের জন্য। এ জন্য দেখুন Matt . x : 5 – 6 ও Matt xv 24 যেখানে বলা হয়েছে, "I am not sent but to the lost sheep of Israel"।
৫৪৩৭। দেখুন Matt v 17
৫৪৩৮। আহমদ বা মুহম্মদ যার উভয়েরই অর্থ যে প্রশংসিত।
৫৪৩৯। বিশ্বনবীর আগমন বার্তা পূর্বেই ভবিষ্যতবাণী করা হয়েছিলো। তার সারাটা জীবন প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলো অলৌকিক। তিনি পাহাড় প্রমাণ প্রতিবন্ধকতার বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হন যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। তিনি কোনওরূপ প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যতীত জগতকে সর্বোচ্চ জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দান করেন। আর মোশরেকদের ন্যায় কঠিন হৃদয়কেও তিনি দ্রবীভূত করতে সক্ষম হয়েছিলেন, ফলে তারা নিঃশর্তভাবে ইসলামের পতাকা তলে সমবেত হন। তাঁর সকল উপদেশ, কথা ও কাজের মধ্যে আল্লাহ্র ইচ্ছারই প্রতিফলন ঘটতো যা উপলব্ধি সম্পন্ন ব্যক্তিদের অনুভবকে উদ্বেলিত করতে সক্ষম হয়েছিলো। যে কোনও প্রজ্ঞা সম্পন্ন মানুষই "উম্মী" নবীর এই সাফল্যকে আল্লাহ্র অলৌকিক ক্ষমতার প্রকাশ ব্যতীত অন্য কিছু ভাবতে পারতো না। কিন্তু অবিশ্বাসীরা একে "স্পষ্ট যাদু" বলে আখ্যায়িত করে। কারণ রাসুলের (সা) জীবন ও কর্ম সবই ছিলো,এত অবাস্তব কিন্তু অকাট্য সত্য যা অস্বীকার করার উপায় নাই, সুতারাং তারা তা ব্যাখ্যা করতো যাদুরূপে।
৭। তার থেকে বড় পাপী আর কে আছে, যে ইসলামের দিকে আমন্ত্রিত হয়েও, আল্লাহ্র বিরুদ্ধে মিথ্যার উদ্ভাবন করে ৫৪৪০ ? যারা পাপ করে আল্লাহ্ তাদের হেদায়েত করেন না।
৫৪৪০। যারা ইসলামকে ধর্ম হিসেবে গ্রহণ করেও মিথ্যা ও নিকৃষ্ট কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ে তারা মুসলমান হয়েও পাপী। আর এই পাপ কাজ আরও গভীর পাপের পঙ্কে নিমজ্জিত করে যদি তারা তাদের ভ্রান্ত ও মিথ্যা ধারণা ও কুসংস্কারকে আল্লাহ্র প্রেরিত সত্যের প্রতিদ্বন্দী রূপে উপস্থাপন করার প্রয়াস পায়। আল্লাহ্র একত্বের বিশ্বাস পৃথিবীর বুকে শান্তি ও শৃঙ্খলার আলো বিকিরণ করে। যারা এই 'আলোকে' মিথ্যা ও কুসংস্কার দ্বারা প্রতিহত করে তাদেরই বলা হয়েছে 'যালিম'। আল্লাহ্র হেদায়েতের আলো সকলের জন্য সমভাবে বিকিরীত হয়, তবে যারা যালেম অর্থাৎ ইচ্ছাকৃত ভাবে অন্যায় ও পাপ করে আল্লাহ্ তাদের উপর থেকে তাঁর অনুগ্রহ তুলে নেন।" আল্লাহ্ যালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না।" বাংলদেশীদের জন্য আয়াতটি গুরুত্বপূর্ণ সংবাদ বহন করে আনে।
৮। ওরা আল্লাহ্র নূর মুখের [ ফুৎকার ] দ্বারা নিভিয়ে দিতে চায় ৫৪৪১। কিন্তু আল্লাহ্ তাঁর [ প্রত্যাদেশের ] আলো পূর্ণ করবেন, যদিও অবিশ্বাসীরা [তা ] অপছন্দ করে থাকে।
৫৪৪১। আল্লাহ্র বাণীর সত্যের শিখা অণির্বান, চির অম্লান, চির ভাস্বর। যারা নির্বোধ এবং অজ্ঞ শুধু তারাই মনে করে যে তাদের কর্ম প্রচেষ্টা দ্বারা এই চির সত্যকে ধরা পৃষ্ঠ থেকে মুছে ফেলে দেবে। এদের এই প্রচেষ্টাকে সুন্দর একটি উপমার মাধ্যমে তুলে ধরা হয়েছে। মাটির প্রদীপ বা মোমের শিখা আলোকে আমরা ফুঁ দিয়ে নিভিয়ে দিয়ে থাকি। এসব ক্ষুদ্র দীপ শিখার আলোকে ফুঁ দিয়ে নেভানো যায় সত্য, কিন্তু বিদ্যুৎ বাতির আলো যার ব্যপ্তি বিস্তৃত অঙ্গন জুড়ে, তা কি ফুঁ দিয়ে নেভানো সম্ভব ? এ সব অজ্ঞ ও মূর্খরা মনে করে তারা তাদের কর্মপ্রচেষ্টা দ্বারা আল্লাহ্র বাণীর অণির্বাণ শিখাকে, যা চির সত্য, চির ভাস্তর, তা ধ্বংস করে দিতে সক্ষম হবে। "ফুৎকারে নিভানো" শব্দটি ব্যবহার করা হয়েছে উপমা হিসেবে। নির্বোধ ও অজ্ঞ ব্যক্তিদের প্রচেষ্টা ও হৈ-চৈ কে এই শব্দটি দ্বারা বুঝানো হয়েছে। এ সব নির্বোধেরা আল্লাহ্র প্রেরিত চির সত্যকে যত নির্বাপিত বা ধ্বংস করতে চেষ্টা করবে, আল্লাহ্ বলেছেন, " আল্লাহ্ তাঁর[প্রত্যাদেশের]আলো পূর্ণ করবেন। "
৯। তিনিই হেদায়েত ও সত্য ধর্ম সহ আপন রসুলকে প্রেরণ করেছেন, যেনো সে তা সকল ধর্মের উপরে বিজয় ঘোষণা করতে পারে ৫৪৪২ ; যদিও মুশরিকরা [ উহা ] অপছন্দ করে।